×

মধ্যপ্রাচ্য

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ এএম

ইরানের হামলায় আরেক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরো একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলে মার্কিন একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ওই বিমানে থাকা দুই ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে, অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা।

এফ-১৫ ভূপাতিত হওয়ার প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই বিমানের একমাত্র পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলুর।

এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি মূলত ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহৃত হয়। ধারণা করা হচ্ছে, এটি হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নিতে গিয়েছিল।

আরো পড়ুন : আমি চাইলেই মুহূর্তের মধ্যে খুলবে হরমুজ: ট্রাম্প

এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এফ-১৫ যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিখোঁজ অপর ক্রুর অবস্থার বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

এফ-১৫ যুদ্ধবিমানে সাধারণত দুইজন ক্রু থাকেন, একজন পাইলট এবং অপরজন অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’

‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’

রাজধানী থেকে নিখোঁজ শিশু ইব্রাহিম, সন্ধান চেয়েছে পরিবার

রাজধানী থেকে নিখোঁজ শিশু ইব্রাহিম, সন্ধান চেয়েছে পরিবার

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

মুজিবুর রহমান বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App