×

মধ্যপ্রাচ্য

আমিরাতে হজ ও ঈদুল আজহার ছুটি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

আমিরাতে হজ ও ঈদুল আজহার ছুটি ঘোষণা

ছবি : সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার জন্য ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ মে শুরু হতে পারে।

জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর এক দিন আগে অর্থাৎ জিলহজ ৯ তারিখে পালিত হয় আরাফাত দিবস, সেদিন হজে অংশ নেওয়া মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।

তারিখ অনুযায়ী, সম্ভাব্যভাবে আগামী ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে পবিত্র হজ, আর ২৭ মে (বুধবার) হবে পবিত্র ঈদুল আজহা।

সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনিবার ও রবিবার। মন্ত্রিসভার অনুমোদন অনুযায়ী, পবিত্র হজের দিন ২৬ মে ছুটি থাকবে। এছাড়া ঈদুল আজহার জন্য ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সরকারিভাবে ছুটি থাকবে। সাপ্তাহিক ছুটি ৩০ ও ৩১ মে পর্যন্ত যুক্ত থাকায়, দেশের বাসিন্দারা মোট ছয় দিন সরকারি ছুটি উপভোগ করতে পারবেন।

আরো পড়ুন : ট্রাম্পের নির্ধারিত সময়ের মধ্যে ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি

ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রভাব ও সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন

ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রভাব ও সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

মির্জা ফখরুল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

খোঁজ মিলছে না শিশু শিল্পী ববির

টেকনাফ খোঁজ মিলছে না শিশু শিল্পী ববির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App