×

মধ্যপ্রাচ্য

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিলো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিলো ইরান

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বর্তমানে অচলাবস্থায় রয়েছে। ইরান প্রথমে প্রণালিটি বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এতে অবরোধ আরোপ করায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় এখন হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। এর মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান প্রণালিটি পুনরায় চালু করতে প্রস্তুত এবং এ বিষয়ে ওয়াশিংটনের কাছে নতুন একটি শর্তও দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী, পারমাণবিক আলোচনা আপাতত পরবর্তী ধাপের জন্য স্থগিত রাখতে হবে। একজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে অ্যাক্সিওস।

আরো পড়ুন : আবারও পাকিস্তানে যাচ্ছেন আব্বাস আরাগচি, এরপর রাশিয়া সফর

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর শেষ করে রাশিয়ার পথে রয়েছেন। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই হরমুজ প্রসঙ্গে নতুন শর্তের বিষয়টি সামনে এসেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

তবে এই প্রস্তাব নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালি খুলে দেওয়া হয় এবং ইরানের ওপর মার্কিন অবরোধ শিথিল করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের হাতে তেহরানের ওপর চাপ প্রয়োগের বড় একটি উপায় কমে যাবে। এতে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কমানো কিংবা দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করা কঠিন হয়ে পড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App