×

মধ্যপ্রাচ্য

ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:০৭ এএম

ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তি স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত দুই মাসব্যাপী মার্কিন নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন ইরানের এক ঊর্ধ্বতন কূটনীতিক।

মঙ্গলবার (১৬ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি বলেন, অবরোধ প্রত্যাহার ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি। অবরোধ প্রত্যাহারের বিষয়টি আমরা শুরু থেকেই জোর দিয়েছিলাম। এখন তা শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেওয়া হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ জানান, তিনি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন।

তবে সোমবার বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি) জানিয়েছিল, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত অবরোধ শুক্রবার পর্যন্ত বহাল থাকার কথা।

আরো পড়ুন : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪, ক্ষুব্ধ ইরান

এর আগে ট্রাম্প আরো দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং এর আনুষ্ঠানিকতা আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একপর্যায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে তেহরান।

পরবর্তীতে ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সমঝোতার আলোচনার মধ্যেই সেই অবরোধ প্রত্যাহারের দাবি সামনে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর কর্মদক্ষতায় ৬৬.৩% অনুমোদন, সামনে বড় চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রীর কর্মদক্ষতায় ৬৬.৩% অনুমোদন, সামনে বড় চ্যালেঞ্জ

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জেনে নিন

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জেনে নিন

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি নিয়ে ২০ কর্মকর্তার সঙ্গে ইসির বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি নিয়ে ২০ কর্মকর্তার সঙ্গে ইসির বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App