×

মধ্যপ্রাচ্য

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

ছবি : সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতায় বিশ্বের বিভিন্ন দেশ প্রতিনিধি পাঠালেও সৌদি আরব থেকে কোনো সরকারি প্রতিনিধিদল অংশ নেয়নি। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশও এ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠায়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে সপ্তাহব্যাপী শেষবিদায়ের আয়োজন করেছে। শুক্রবার (৩ জুলাই) বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ উন্মুক্ত স্থানে রাখা হবে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরব শুক্রবার পর্যন্ত এ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কোনো সরকারি প্রতিনিধি ঘোষণা করেনি। ফলে খামেনির রাষ্ট্রীয় শেষবিদায়ে দেশটি আনুষ্ঠানিকভাবে অনুপস্থিত রয়েছে।

এর আগে, প্রায় ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তাঁর জানাজায় অংশ নিয়েছিলেন। তবে এবার খামেনির শেষবিদায়ের অনুষ্ঠানে সৌদি সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত হননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশও এখন পর্যন্ত প্রতিনিধি পাঠায়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কিছু মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলার দিনই আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে, উপসাগরীয় দেশগুলোর বেশিরভাগই এখন পর্যন্ত খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিক শোকবার্তা প্রকাশ করেনি। তবে এর কারণ বা কূটনৈতিক তাৎপর্য নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সূত্র: হাউজ অব সৌদ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App