×

মধ্যপ্রাচ্য

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও স্থানীয় নৌ কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে এবং কোনো রকম পূর্ব সমন্বয় ছাড়া চলাচলের সময় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমের খবরে জানানো হয়, জলপথে পেতে রাখা একটি সামুদ্রিক মাইনের সঙ্গে সংঘর্ষের পরপর ট্যাংকারটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর বেঁধে দেওয়া নির্ধারিত সমুদ্রসীমা বা রুট এড়িয়ে ঝুঁকিপূর্ণ ভিন্ন পথে প্রবেশ করায় জলযানের নিচে থাকা মাইনের আঘাতে এই বিপর্যয় নেমে আসে।

এর আগে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ইরানের নির্দেশিত চ্যানেল বা আন্তর্জাতিক লেন থেকে বিচ্যুত হয়ে কোনো নৌযান চলাচল করলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায়ভার সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।

আইআরজিসি আগেও কঠোর বার্তায় জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ অতিক্রম করতে হলে বাধ্যতামূলকভাবে ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং তাদের নির্ধারিত নির্দিষ্ট সমুদ্রপথ ব্যবহার করতে হবে।

সূত্র: আলজাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

যেভাবে বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

মায়ের কবরে চিরনিদ্রায় শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App