×

মধ্যপ্রাচ্য

গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

গাজায় দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে

ছবি : সংগৃহীত

ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃতদের দাফনের জায়গারও তীব্র সংকট দেখা দিয়েছে। একের পর এক কবরস্থান ধ্বংস ও পূর্ণ হয়ে যাওয়ায় নিহতদের অনেককে এখন বাগান, তাঁবু, স্কুল, হাসপাতাল এবং বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রের মতো অস্থায়ী জায়গায় দাফন করতে হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজার জেইতুন এলাকার ৪০ বছর বয়সী মোহাম্মদ আল-সাওহি গত ১০ জুন গুলিতে নিহত হন। তাকে দাফন করতে জেইতুন কবরস্থানে গেলে তার ছেলে ওমর দেখতে পান, সেখানে কবরগুলো এত ঘন হয়ে গেছে যে নতুন করে দাফনের জন্য প্রায় কোনো জায়গাই নেই। পরে বাধ্য হয়ে দাদার কবরেই বাবাকে দাফন করে পরিবারটি।

যুদ্ধের কারণে অনেক কবরের পরিচয়ও যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। কোথাও পাথর বা কাগজে মৃত ব্যক্তির নাম লিখে কবর চিহ্নিত করা হচ্ছে। নির্মাণসামগ্রীর সংকটের কারণে ধ্বংস হওয়া ভবনের ইট-পাথর, কাদা ও ঢেউটিন দিয়েও অস্থায়ীভাবে কবরের চিহ্ন তৈরি করা হচ্ছে।

৪০টির বেশি কবরস্থান ধ্বংস

গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর উপত্যকাটিতে ৪০টির বেশি কবরস্থান ধ্বংস হয়েছে। যুদ্ধের আগে গাজায় প্রায় ৬০টি কবরস্থান ছিল। এর মধ্যে অনেক কবরস্থান ইতোমধ্যে পূর্ণ হয়ে যাওয়ায় যুদ্ধের মধ্যেই নতুন করে দাফনের জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ চলাকালে হাসপাতালের প্রাঙ্গণে তৈরি সাতটি গণকবর থেকে ৫২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যুদ্ধের সময় অস্থায়ী বিভিন্ন স্থানে দাফন করা মরদেহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরিবারগুলো তুলে স্থায়ী কবরস্থানে নেওয়ার চেষ্টা করছে।

দিনে ৩৫টি পর্যন্ত কবর খনন

খান ইউনিস কবরস্থানের কবরখোদক তাফেশ আবু হাতাব জানান, যুদ্ধের আগে ওই কবরস্থানে প্রায় ৬০টি কবর ছিল। এখন সেখানে কবরের সংখ্যা বেড়ে প্রায় ৬ হাজারে দাঁড়িয়েছে। যুদ্ধের একপর্যায়ে তাকে দিনে প্রায় ৩৫টি পর্যন্ত কবর প্রস্তুত করতে হয়েছে।

গাজার কর্তৃপক্ষের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

৭০০ জন লোকের সামনে শুধু অন্তর্বাস পরে দিয়া মির্জা! শুটিংয়ে কী হয়েছিল?

৭০০ জন লোকের সামনে শুধু অন্তর্বাস পরে দিয়া মির্জা! শুটিংয়ে কী হয়েছিল?

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

বিপুল হেরোইনসহ আটক ১

বিপুল হেরোইনসহ আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App