×

শোক

শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পিএম

শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু জাফর।

জানাজায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্টের বিচারপতি, অ‍্যাটর্নি জেনারেল ব‍্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, প্রয়াত ব‍্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব‍্যারিস্টার মাহবুব শফিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে মরহুমের মরদেহে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুপ্রিম কোর্টের জ‍্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

জানা গেছে, লিভারজনিত সমস্যার কারণে তিনি গত ১১ এপ্রিল হাসপাতালে ভর্তি হন।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী (টেকনোক্রেট) ছিলেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

শফিক আহমেদের মরদেহ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

দীর্ঘ ৫০ বছরেও সংস্কার হয়নি মার্কেট হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App