×

গান

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

ফাইল ছবি

বয়স ৭১। বার্ধক্যজনিত নানা অসুস্থতার সঙ্গে লড়াই করলেও গানই তার প্রাণ। শারীরিক ও মানসিকভাবে ভালো থাকলে তিনি নিয়মিতই গানে যুক্ত থাকেন। তিনি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

আবারো নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। শনিবার (জুলাই) ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। গানের কথা লিখেছেন জমাদ্দার সবুজ এবং সুর ও সংগীতায়োজন করেছেন জীবন ওয়াসিফ। এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সালমান রাজ।

নতুন গানটি নিয়ে একটি ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। গানটি যখন পাই, তখনই শুনে ভালো লেগেছিল। এর সুর দারুণ, কথাও সুন্দর। জীবন ওয়াসিফ একজন মেধাবী সুরকার। আমি চাই, তার নাম আরও ছড়িয়ে পড়ুক। ভবিষ্যতেও তার সঙ্গে আরও গান করার ইচ্ছা আছে।

প্রসঙ্গত, সমসাময়িক অনেক শিল্পীকেই হারিয়েছেন সাবিনা ইয়াসমিন। তবে তার সুরেলা কণ্ঠ আজও চিরসবুজ। তাই নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গেও তিনি নিয়মিত গান করছেন। প্রায়ই তার নতুন গানের খবর পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App