×

ময়মনসিংহ

বিপুল ভারতীয় মদসহ আটক ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

বিপুল ভারতীয় মদসহ আটক ৩

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ অভিযানে একটি পিকআপ ভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হলুদ রঙের পিকআপ থেকে এসব মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন-ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), ঘোমরা গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।

পুলিশ জানায়, আজ (সোমবার) সকালে সীমান্তের নয়ানিকান্দা গরুহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় একটি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে। এছাড়া মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App