×

ময়মনসিংহ

জামালপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

জামালপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলার ১ নম্বর দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারম্যান জুবেরী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা থাকায় গ্রেপ্তার পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App