×

ময়মনসিংহ

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

Icon

খোরশেদ আলম, শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

ছবি : সংগৃহীত

শেরপুর সদর উপজেলার ৩৭ নম্বর পাকুড়িয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পড়ার দক্ষতা যাচাই করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেন। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষ ও শিক্ষার পরিবেশ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

এনসিপির হুঁশিয়ারি মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App