বিপুল হেরোইনসহ আটক ১
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ হুরমুছ আলী (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪।
শনিবার (২২ আগস্ট) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা এলাকার সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটক হুরমুছ আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারী চর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।
আরো পড়ুন: সীমান্তে একদিনে বিপুল ভারতীয় পণ্য জব্দ
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদক কারবারি হুরমুছ আলী হেরোইন নিয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা থেকে সিএনজিযোগে জামালপুর যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১৪-এর একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা। পরবর্তীতে তাকে মাদক মামলা দিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র্যাব।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে ৪০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে থানায় সোপর্দ করেছে র্যাব-১৪। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
