×

সিলেট

সীমান্তে একদিনে বিপুল ভারতীয় পণ্য জব্দ

Icon

নজরুল ইসলাম, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

সীমান্তে একদিনে বিপুল ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকসহ প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রোববার (২৩ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৪৮ বিজিবি।

৪৮ বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন সদর এবং বাংলাবাজার, সোনালী চেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালান। অভিযানে ভারতীয় কসমেটিকস, বিভিন্ন ধরনের শাড়ি, জিরা, চা-পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি ও বিভিন্ন ধরনের ফলসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

আরো পড়ুন: ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করল যৌথবাহিনী

এ ছাড়া অভিযানে গরু, ইয়াবা এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকাসহ বাংলাদেশি মৃগেল মাছও জব্দ করা হয়েছে।

আটক করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

৭০০ জন লোকের সামনে শুধু অন্তর্বাস পরে দিয়া মির্জা! শুটিংয়ে কী হয়েছিল?

৭০০ জন লোকের সামনে শুধু অন্তর্বাস পরে দিয়া মির্জা! শুটিংয়ে কী হয়েছিল?

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

বিপুল হেরোইনসহ আটক ১

বিপুল হেরোইনসহ আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App