×

অন্যান্য

চিন্ময় দাসের মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চাইলো ইসকন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৩ পিএম

চিন্ময় দাসের মুক্তিতে ভারতের হস্তক্ষেপ চাইলো ইসকন

ছবি : সংগৃহীত

বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন)। সম্প্রতি নিজেদের অফিশিয়াল এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করে ইসকন জানায়, সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের যুক্ত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তা অত্যন্ত আপত্তিজনক।

ইসকনের বিবৃতিতে উল্লেখ করা হয়, তারা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যেন অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এতে তারা স্পষ্টভাবে জানায়, ইসকন একটি শান্তিপ্রিয় ভক্তি আন্দোলন এবং এই অভিযোগ তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। একইসঙ্গে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে দ্রুত মুক্তি দেয়ার অনুরোধ জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার বিকেলে ঢাকা থেকে আটক করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যে রয়েছে আট দফা দাবি উত্থাপন, বিক্ষোভ সমাবেশ, এবং অন্যান্য প্রতিবাদী কার্যক্রম।

ইসকনের পক্ষ থেকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তাদের দাবি, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইসকনের শান্তিপূর্ণ কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক। বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক এবং সাম্প্রদায়িক পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App