চকবাজারের আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর চকবাজারের খাজা মার্কেটেরআশিক টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আটতলা আশিক টাওয়ারের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে লালবাগ ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকেল ৩টা ১৪ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
