×

জাতীয়

রেইনট্রিতে শিক্ষার্থী ধর্ষণ মামলার রায় ১১ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৪:২৯ পিএম

রাজধানীর বনানীর ২৭ নম্বর রোডে দ্যা রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১১ নভেম্বর ধার্য করেছেন আদালত। বুধবার (২৭ অক্টবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহার এ দিন ধার্য করেন।

জানা যায়, এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল বুধবার। তবে সকালে সিনিয়র আইনজীবী আবদুল বাসেত মজুমদার মারা যাওয়ায় বিচারিক আদালতের কার্যক্রম বন্ধ থাকে। এজন্য আজ রায় ঘোষণা না করে নতুন দিন ধার্য করেন বিচারক।

এর আগে গত ১২ অক্টোবর মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এ জন্য মামলার আসামিদের আদালতে আনা হয়। কিন্তু বিচারক অসুস্থ থাকায় ও মামলার রায় প্রস্তুত না থাকায় রায় ঘোষণা করা সম্ভব হয়নি।

সাফাত বাদে এ ধর্ষণ মামলার বাকি আসামিরা হলেন- নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। এর মধ্যে সাফাতসহ প্রথম দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ উপধারায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে একই আইনের ৩০ ধারায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত আসামিরা মামলার বাদী (শিক্ষার্থী), তার বান্ধবী এবং এক বন্ধুকে আটকে রাখে। সেসময় তারা অস্ত্র দেখিয়ে ভয় দেখান ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে দুই শিক্ষার্থীকে জোর করে একটি কক্ষে নিয়ে যায় আসামিরা। এরপর মামলার বাদীকে সাফাত আহমেদ ও তার বান্ধবীকে নাঈম আশরাফ একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে পাঁচজনকে অভিযুক্ত করে সেবছর ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা ইসমত আরা এমি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটির মোট ৪৭ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App