×

জাতীয়

ঠিক সময়ে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে: দুদু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ০৩:৫০ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন, ঠিক সময়ে ব্যর্থ হলে চড়া মূল্য দিতে হবে। তখন হয়তো খালেদা জিয়াকে জীবিত দেখতে পাবো না। এটা বুকের মধ্যে নেন। তরিকুল ইসলাম তো চলে গেছেন। আমাদের অনেকেই চলে যাবেন কিন্তু জানাযায় যেতে পারবো কি না সন্দেহ দেখা দেবে। সেই কারণে চাই কঠিন ঐক্য। চাই সম্মান, শ্রদ্ধা ভালোবাসা, যে ভালোবাসার মধ্য দিয়ে ঐক্য গড়ে তুলবো এবং আন্দোলনকে রাস্তায় নিয়ে যাব।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তরিকুল ইসলাম স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।

দুদু বলেন, আমি মনে করি ছোট কর্মী থেকে বড় নেতা সবাইকেই প্রয়োজন। তাই আসুন আমরা এই প্রতিজ্ঞা আবদ্ধ হই আমাদের নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জেদ নিয়ে আন্দোলনের আহ্বান করা হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নেমে পড়বো।

তিনি আরও বলেন, আমরা তো এখন অ্যান্টি-স্টাবলিশের বাইরে গিয়ে স্টাবলিশ ম্যান রাজনীতি করি। টাকা ছাড়া কিচ্ছু হবে না, দাঁড়াতে পারবো না এটা মাথায় ঢুকিয়ে নিয়েছি। টাকা আর আন্দোলন একসাথে হয় না। তরিকুল ইসলাম এটা বিশ্বাস করতেন এবং আন্দোলন করে দেখিয়ে দিয়েছেন। তার বিপরীতমুখী মানুষটা কেউ কাছে বসিয়ে রাখতেন বন্ধুর মত ব্যবহার করতেন। এর নামই তো ঐক্য।

দুদু বলেন, আর এখন একটু অপছন্দ হলেই কি করে তাকে অসম্মান করব, কি করে বের করে দেব। বছর ধরে রাজনীতি করছে তাকে কিভাবে পশুর মত লাথি দিয়ে বের করে দেব সে চিন্তা করে। তরিকুল ইসলাম সেই রাজনীতি করতেন না।

তিনি আরও বলেন, এই কথাগুলো এ কারণে বলছি যে আন্দোলনটা দরকার। কোনো ভালো লোক ভয়ভীতির কারণে রাজনীতিতে আসতে চায় না। যে লোকটা আমার সাথে আছে তাকে সরিয়ে দেওয়ার চিন্তা করি তাহলে আন্দোলনটা হবে কিভাবে? আমি আমার নিজের ছায়াকে বিশ্বাস করিনা বুকের ভিতর নেই না তাহলে আন্দোলনটা হবে কিভাবে? সবকিছু বাদ দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের ঐক্যের দরকার। আন্দোলনের দরকার।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App