×

জাতীয়

এ বছর ৪৬টি ওষুধ কোম্পানির উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০১:৫৬ পিএম

২০২০-২১ অর্থবছরে মোবাইল কোর্টে ১ হাজার ৭১৫টি মামলা দায়ের করা হয়েছে, এতে ৭ কোটি ৫৮ লাখ ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহষ্পতিবার (১৮ নভেম্বর) ময়মনসিংহ ১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ‘জনস্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে ওষুধের গুণগত মান নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট রয়েছে। নকল-ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে কঠোর সরকার। আর নকল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে সরকার নিয়মিত অভিযান পরিচালনা করছে।

২০২১ সালের জানুয়ারি হতে নভেম্বর পর্যন্ত ৪৬টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। এর মধ্যে হোমিও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ১৭টি, হার্বাল ওষুধ উৎপাদনকারী ৪টি, অ্যালোপ্যাথিক ৫টি, ইউনানি ৬ এবং আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ১৪টি। একই সময়ে ১৪টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সব ধরনের ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ স্থগিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান

হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু

হাম উপসর্গে আরও চারজনের মৃত্যু

চিন্ময় কৃষ্ণকে হঠাৎ চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

চিন্ময় কৃষ্ণকে হঠাৎ চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App