×

জাতীয়

নৌবাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০৭:০৩ পিএম

নৌবাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত

সোমবার বনানীর নৌসদর দপ্তরে এডমিরাল এম শাহীন ইকবাল এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তুরস্কের নৌবাহিনী প্রধান। ছবি: ভোরের কাগজ

তুরস্কের নৌবাহিনী প্রধান এডমিরাল আদনান ওজবাল বনানীর নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার (২৯ নভেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরো বলা হয়, তুরস্কের নৌপ্রধান নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম আশরাফুল হক তাকে স্বাগত জানান। এসময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এর আগে সকালে তুরস্কের নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিকেলে তিনি ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন।

নৌসদরে সৌজন্য সাক্ষাতকালে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল তুরস্কের নৌবাহিনী প্রধান এর সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য এডমিরাল আদনান ওজবাল’কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। দুই দেশের নৌপ্রধান পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের ডিফেন্স এ্যাটাশে, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাশে, নৌ সদরের পিএসওগণ এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সফরকালে তুরস্কের নৌপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সেনা ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া তিনি চট্টগ্রামে বানৌজা ওমর ফারুক, বানৌজা নির্ভীক, বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা শহীদ মোয়াজ্জম, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্সসহ বিভিন্ন দর্শনীয়/ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। উল্লেখ্য, সফর শেষে তুরস্কের নৌবাহিনী প্রধান আগামী ০১ ডিসেম্বর ঢাকা ত্যাগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App