×

জাতীয়

ড. জাফর ইকবাল কে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৮, ০৩:০৮ পিএম

ড. জাফর ইকবাল কে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ছুরিকাঘাতে আহত জনপ্রিয় লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সিএমএইচে পৌঁছান প্রধানমন্ত্রী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী প্রায় আধা ঘণ্টা চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবালের পাশে অবস্থান করেন। প্রধানমন্ত্রী তার চিকিৎসারও খোঁজ-খবর নেন। ‘প্রধানমন্ত্রী জাফর ইকবালের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। চিকিৎসাধীন জাফর ইকবাল হাসিমুখে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।’ মোহাম্মদ রেজা-উল করিম আরও বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, ড. মুহম্মদ জাফর ইকবাল এখন আগের চেয়ে ভালো আছেন।’ গত শনিবার বিকেলে শাবিপ্রবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভাল চলাকালে হামলা শিকার হন জনপ্রিয় লেখক জাফর ইকবাল। হামলার পর প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা সিএমএইচে আনা হয়। সিএমএইচ-এ চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে আশঙ্কামুক্ত। সিএমএইচের চিকিৎসকরা গতকাল (রোববার) এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মাথা, পিঠ ও হাতে ছুরির আঘাতের ছয়টি জখম রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে পুরো সুস্থ হতে কয়েক দিন সময় লাগবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App