×

জাতীয়

ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত ‘অমানবিক’: রিজভী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৩ পিএম

ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত ‘অমানবিক’: রিজভী

বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওয়াসার পানির দাম বাড়ানোর নিন্দা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভোরের কাগজ

ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্তকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-সচিব হাবিব উন নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ওয়াসা কর্তৃক পানির দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এ ধরনের ‘অমানবিক সিদ্ধান্ত’ থেকে সরে আসার আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত সোমবার ওয়াসার পানির দাম বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তা সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। সোমবার প্রতিষ্ঠানটির বিশেষ বোর্ডসভায় ৪০ শতাংশ পানির দাম বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করা হয়। বর্তমানে প্রতি এক হাজার লিটার পানির আবাসিক গ্রাহকরা ঢাকা ওয়াসাকে দেয় ১৫ দশমিক ১৮ টাকা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এ দাম ৪২ টাকা।

বিএনপি নেতা বলেন, গত বছর ২৫ মে পানির দাম ৫ শতাংশ বাড়ায় ওয়াসা। অর্থাৎ প্রতি ইউনিট পানির দাম এখন ১৪ দশমিক ৪৬ টাকা থেকে বেড়ে ১৫ দশমিক ১৮ টাকা হলো। আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বৃদ্ধি করে ৪২ টাকা করা হলো। ২০২০ সালের এপ্রিলেও পানির দাম বাড়িয়েছিলো ওয়াসা। ২০১৯ সালের সেপ্টেম্বরে, ২০১৮ সালের জুলাইতে, ২০১৭ সালের আগষ্টেও পানির দাম বৃদ্ধি করা হয়েছিল। ওয়াসার এমডি পানির দাম এখন যা আছে তা থেকে ৪০ শতাংশ বাড়ানোর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, পানি হচ্ছে জীবনের অপর নাম। অবৈধ সরকার রাষ্ট্রীয় সম্পদ হরিলুট করার পর এখন মানুষের নিত্যপ্রয়োজনীয় যে পানি সেটির দামও বাড়াচ্ছে। দেশকে দরিদ্র, দুর্নীতিগ্রস্ত ও তীব্র অসাম্যের মধ্যে নিক্ষেপ করে এরা জনগণকে ভাতে ও পানিতে মারার সব ব্যবস্থা নিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App