×

জাতীয়

ইভিএম খুব নিম্নমানের প্রযুক্তি: ড. জাফর ইকবাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১২:৫৩ এএম

ইভিএম খুব নিম্নমানের প্রযুক্তি: ড. জাফর ইকবাল

ড. জাফর ইকবাল

লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) খুব নিম্নমানের প্রযুক্তি। এখন অনেক হাইটেক জিনিসপত্র রয়েছে। রবিবার (১৩ মার্চ) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, “ইভিএম সম্পর্কে বলা হচ্ছে এটা নাকি অনেক হাই লেভেলের টেকনোলজি। আসলে তা না। এটা খুবই লো লেভেলের টেক। এখন তো অনেক হাইটেক জিনিসপত্র রয়েছে। আমাদের ভার্সিটির স্টুডেন্টরা ইভিএম নিয়ে প্রজেক্ট করে।”

তিনি বলেন, “আমি নিরপেক্ষতাকে ভয় পাই। আমি স্বপ্ন দেখি, একদিন এমন নির্বাচন হবে যেখানে জয়ী দল এবং হারা দল- দুটাই মুক্তিযুদ্ধের পক্ষের লোক হবে।”

নির্বাচন কমিশনের উদ্দেশে ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, “আপনারা যত ভালো কাজই করেন, গালি খেতেই হবে। গালি নিয়ে ভাববেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যেন বলতে পারেন, আমি কাজটা ঠিকমতো করতে পেরেছি। এটা গুরুত্বপূর্ণ।

লেখক ও শিক্ষাবিদ জাফর ইকবাল বলেন, “দেশের প্রায় এক কোটি মানুষ বিদেশে থাকে। তারাও দেশ নিয়ে ভাবে। তারা কীভাবে ভোট দিতে পারে সেটা দেখতে হবে।”

জাতীয় পরিচয়পত্র প্রসঙ্গে জাফর ইকবাল বলেন, “ইদানিং দেখা যাচ্ছে অনেক জাতীয় পরিচয়পত্রে ভুল হচ্ছে। এটার জন্য অনেকে অনেক টাকা খরচ করেও সমাধান পাচ্ছেন না। কমিশন এটা দেখলে ও সমস্যার সমাধান করলে একটা পজিটিভ ইমপ্রেশন পড়বে।”

এরআগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত সংলাপে ১৩ শিক্ষাবিদ অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

​সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

​সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

ঘরে ঢুকে গৃহবধূর চোখ উপড়ে নেওয়ার চেষ্টা, আহত ৫

ঘরে ঢুকে গৃহবধূর চোখ উপড়ে নেওয়ার চেষ্টা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App