×

জাতীয়

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেলেন আতিউর রহমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৯:৪২ পিএম

বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার পেলেন আতিউর রহমান

রবিবার বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার গ্রহণ করেন ড. আতিউর রহমান। ছবি: ভোরের কাগজ

রবীন্দ্রপুরস্কার ২০২১-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট রবীন্দ্র-গবেষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক আতিউর রহমান। রবিবার (১০ এপ্রিল) সকালে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে তাকে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার-২০২১ প্রদান করা হয়।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। পুরস্কারপ্রাপ্ত লেখক ও শিল্পীর হাতে পুষ্পস্তবক, সনদ, সম্মাননা-স্মারক ও পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকার চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন ও মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করেন ড. আতিউর রহমান।

সভাপতির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, বাংলাদেশে রবীন্দ্রচর্চার বিভিন্ন ধারার মধ্যে রবীন্দ্রনাথের আর্থসামাজিক দিক নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। আতিউর রহমান এই ধারার একজন পথিকৃৎ গবেষক। তিনি তার বেশ কিছু গ্রন্থে মানববাদী রবীন্দ্রনাথের তৃণমূললগ্নতা এবং পূর্ববঙ্গে তাঁর দরিদ্রবান্ধব পদক্ষেপের পরিচয় অনুসন্ধানী দৃষ্টিতে উপস্থাপন করেছেন।

স্বাগত বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, রবীন্দ্র-গবেষণা এবং রবীন্দ্রসংগীত চর্চায় জীবনব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ২০১০ সাল থেকে ‘রবীন্দ্র পুরস্কার’ প্রবর্তন করে। ড. আতিউর রহমানসহ এ পর্যন্ত ২৪ জন গুণী ব্যক্তিকে আমরা এ পুরস্কার প্রদান করেছি। ড. আতিউর রহমানের গবেষণা থেকে আমরা রবীন্দ্রনাথের আর্থসামাজিক ভাবনা এবং মানব-হিতৈষণা সম্পর্কে বিশদ ধারণা লাভ করি।

রবীন্দ্র পুরস্কার ২০২১-প্রাপ্তি আতিউর রহমান বলেন, বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার-প্রাপ্তি তার জীবনের বিশেষ অর্জন। তিনি আরও বলেন, রবীন্দ্রগবেষণা ও চর্চায় আরো নিবিড়ভাবে নিবিষ্ট হওয়ার প্রেরণা যোগাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App