×

জাতীয়

বোট ক্লাবে মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়া হয়: পরী মনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১১:৫৩ এএম

বোট ক্লাবে মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়া হয়: পরী মনি

বোট ক্লাবে ধর্ষণ করার জন্য তাদের কোনো রুমের প্রয়োজন হয় না। ফোন করলেই ক্লাবে লাইট বন্ধ হয়ে যায়। তারা যেকোনো মেয়ের ওপর খোলা মাঠেও ইচ্ছামতো ঝাঁপিয়ে পড়ে। ওখানে কোনো নিয়ন্ত্রণ নেই। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এজলাসে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী পরী মনি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) পরী মনির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও পরীর বন্ধু তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি হয়। এসময় আদালতে উপস্থিত ছিলেন পরী মনি।

উত্তেজিত হয়ে বক্তব্য রাখার সময় পরী মনিকে আদালত থামতে বললে পরী মনি বলেন, আমাকে সবাই থামতে বলে। কিন্তু আমাকে বলতে হবে। কারণ তাদের অনেক ক্ষমতা।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত চার্জ গঠন শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেন। এর আগে এদিন সকাল পৌনে ১০টার দিকে আদালতে হাজির হন পরী মনি।

গত ৩ মার্চ একই আদালত চার্জ গঠনের জন্য আজকের দিনটি ধার্য করেন। এ মামলার আরেক আসামি হলেন শহিদুল আলম। এরআগে গত বছরের ১৩ ডিসেম্বর আদালত মামলাটির চার্জশিট গ্রহণ করেন। সেদিন চার্জশিটের ওপর পরী মনির নারাজি (প্রতিবেদনের ওপর অনাস্থা) খারিজ করে দেন আদালত।

গত ১৩ জুন রাতে ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে পরী মনি অভিযোগ করেন, ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যারচেষ্টা চালান ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার সহযোগীরা। এ ঘটনায় পরের দিন দুপুরে পরী মনি নিজে বাদী হয়ে সাভার থানায় নাসির-অমিসহ আরও কয়েকজনকে আসামি করে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

পরী মনির এ মামলার প্রেক্ষিতে ওইদিন অমির উত্তরার বাসায় অভিযান চালিয়ে নাসির উদ্দিন ও অমিসহ তাদের তিন নারী সহযোগীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অভিযানে এসময় অমির বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। অভিযানের সেদিন দিনগত রাত ১২টার সময় ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মাদক মামলায় গত ১৫ জুন তাদের আদালতে হাজির করা হলে মাদক মামলায় নাসির-অমিকে সাতদিন এবং তিনজন নারীকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে ৩০ জুন এ মাদক মামলায় অমি বাদে নাসিরসহ তিন নারী সহযোগীর জামিন মঞ্জুর করেন আদালত। এছাড়া পরী মনির করা ধর্ষণচেষ্টার মামলায় ২৩ জুন নাসির-অমির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এ মামলাটির রিমান্ড শেষে ২৯ জুন এ মামলাতেও তাদের জামিন দেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App