×

জাতীয়

পদ্মা সেতুর ফলে মানুষের মাথাপিছু আয় বাড়বে: পরিবেশমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২২, ০৫:২২ পিএম

পদ্মা সেতুর ফলে মানুষের মাথাপিছু আয় বাড়বে: পরিবেশমন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও মন্ত্রীর ইচ্ছাধীন তহবিল থেকে শনিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক বিতরণ করেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, পদ্মা সেতু নির্মাণের ফলে শুধু দক্ষিণাঞ্চলে ২১ জেলার নয় বরং সারা দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির বিষয়ে বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। জনগণের শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম খরস্রোতা নদীতে এই সেতু নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী। গভীর পাইলিং সমৃদ্ধ পদ্মা সেতু বড়ো ধরনের ভূমিকম্প সহনশীল ও টেকসই হবে। পদ্মা সেতু উদ্বোধনের মতো জাতীয় উৎসবের উপলক্ষ্য দেশের ইতিহাসে আর হয়নি।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরের জন্য বরাদ্দকৃত উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে শনিবার (১১ জুন) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীতে নির্মাণাধীন মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং কর্ণফুলী টানেলসহ একসঙ্গে চলমান অনেকগুলো মেগা প্রকল্প বাংলাদেশের সক্ষমতার প্রমাণ। সারা বিশ্ব অবাক হয়ে দেখছে আমরা এখন আর ভিক্ষা নেই না বরং ভিক্ষা দিতে পারি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে দেশ। বিধবা ভাতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও পরিমাণ বাড়ানো হয়েছে। মন্ত্রী বলেন, কোভিড ১৯ ও ইউরোপে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হয়েছে। তিনি এসময় অন্যায় ও অযৌক্তিকভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর ব্যাপারে ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দেন।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরমহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে

জামায়াতের আমির ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App