×

জাতীয়

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণ গেল চারজনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৯:৩৪ এএম

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণ গেল চারজনের

চট্টগ্রামের আকবর শাহ রোডে শুক্রবার মধ্যরাতে পাহাড় ধসে চারজন নিহত হন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় দুটি টানা বর্ষণের কারণে পাহাড় ধসে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত একটার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত তিনটার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর। তিনি বলেন, রাত একটার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুজনকে মৃত ঘোষণা করেন।

এরপর রাত তিনটার দিকে ফয়েস লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দুজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, ভোর ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App