×

জাতীয়

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২২, ০৯:১৯ পিএম

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
একটি ‍দুর্ঘটনার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। রবিবার (২৬ জুন) রাতে মোটরসাইকেল দুর্ঘটনার পর এ সিদ্ধান্ত নেয় সেতু বিভাগ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   এর আগে একই দিন রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‌‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেয়া হচ্ছে।’ মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানান তিনি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান বাংলাদেশের

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান বাংলাদেশের

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

‘ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার অশনিসংকেত’

‘ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার অশনিসংকেত’

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App