×

জাতীয়

ঈদুল আজহার তারিখ জানা যাবে বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২২, ১০:০২ এএম

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানা যাবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানান।

শায়লা শারমীন বলেন, আগামীকাল বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে।

তিনি জানান, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App