×

জাতীয়

সরকারের নতজানু নীতির কারণে দেশ বন্যায় ভাসছে: মোশাররফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২২, ০৩:২৫ পিএম

সরকারের নতজানু নীতির কারণে দেশ বন্যায় ভাসছে: মোশাররফ

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবি: ভোরের কাগজ

সরকারের নতজানু নীতির কারণে দেশ বন্যায় ভাসছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ‍তিনি বলেন, সবার দাবি একটাই। আর তা হলো এ দেশের মানুষ অতি দ্রুত সরকারের পরিবর্তন চায়। তারা আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

বুধবার (৬ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকসহ বিএনপির জনপ্রতিনিধিদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, আমরা আন্দোলন করলেও সরকার যাবে, না করলেও যাবে। যদি সেভাবে যায় তাহলে জাতি আরেকটা অন্ধকারে প্রবেশ করবে। আর রাস্তায় নেমে আমরা যদি এদেরকে ক্ষমতা ত্যাগে বাধ্য করতে পারি। তাহলেই কেবল জনতার কাছে ক্ষমতা আসবে।

তিনি আরও বলেন, কোনো স্বৈরাচারী সরকার কখনও নিজে থেকে ক্ষমতা ছেড়ে দেয় না। এদেশের জনগণ চায় এই সরকার অতি দ্রুত ক্ষমতা ছেড়ে দিক অথবা আমরা তাদের সরিয়ে দেই। সেটা করতে হলে আমাদের সবাইকে অবশ্যই রাস্তায় নামতে হবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সরকার শেষ প্রচেষ্টা হিসেবে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবে। মান্না সাহেব ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ যেমন বীরের দেশ, তেমনই বাংলাদেশে অনেক মীরজাফরও আছেন। অতএব আজকে বীরেরা সামনে এগিয়ে আসুক। মীরজাফররা যেন সামনে আসতে না পারে।

এ সময় বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, বাংলাদেশ আজকে বন্যায় ভাসছে। কেন হচ্ছে! আমাদের ওপরের দেশগুলোতে যে নদী আছে সবগুলোর নদীর মুখে বাধ আছে। আজকে যে সরকার তারা তাদের নতজানু নীতির কারণে এর প্রতিবাদ করতে পারে না। খরা মৌসুমে তারা পানি আটকে রাখে, বর্ষার মৌসুমে পানি ছেড়ে দেয়। এই নতজানু নীতি না থাকলে ভারতের সঙ্গে কথা বলে এর সমাধান করতে পারতো।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানাসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App