×

জাতীয়

সংকট সামলে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২২, ১১:২৭ এএম

সংকট সামলে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

সংকট সামলে বাংলাদেশ এগিয়ে যাবে বলে ঈদুল আজহার শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন রাষ্ট্রপতি মো. অ্যাডভোকেট আবদুল হামিদ খান। সেই সঙ্গে সংকট মোকাবেলায় সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকেও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রবিবার (১০ জুলাই) ঈদের সকালে বঙ্গভবন থেকে দেশবাসীর উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বিগত দুই বছরের করোনা মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এর সঙ্গে এখন যুক্ত হয়েছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সংকট। এসব যুদ্ধ-সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতি চাপের মুখে পড়েছে, বেড়েছে মূল্যস্ফীতির চাপ।

তিনি আরও বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা প্রদানসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। কৃষি ও শিল্পসহ উৎপাদনশীল প্রতিটি খাতের কার্যক্রম অব্যাহত রাখতেও সরকার সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App