×

জাতীয়

হাইকোর্টে নতুন ১১ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৩:৫৭ পিএম

হাইকোর্টে নতুন ১১ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

নতুন নিয়োগ পাওয়া ১১ অতিরিক্ত বিচারপতি রবিবার বিকেলে শপথ নিলেন প্রধান বিচারপতির কাছে। ছবি: সংগৃহীত

হাইকোর্টে নতুন ১১ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

নতুন নিয়োগ পাওয়া ১১ অতিরিক্ত বিচারপতি রবিবার বিকেলে শপথ নিলেন প্রধান বিচারপতির কাছে। ছবি: সংগৃহীত

হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতির নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এরপর রবিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

[caption id="attachment_360564" align="aligncenter" width="700"] নতুন নিয়োগ পাওয়া ১১ অতিরিক্ত বিচারপতি রবিবার বিকেলে শপথ নিলেন প্রধান বিচারপতির কাছে। ছবি: সংগৃহীত[/caption]

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- পিআরএলে থাকা জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আলী রেজা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন ও এ কে এম রবিউল হাসান।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

তীব্র গরমে বদলে যেতে পারে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App