×

জাতীয়

ভোলায় সর্বাত্মক হরতাল, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ১০:৫০ এএম

ভোলায় সর্বাত্মক হরতাল, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা নুরে আলমের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার বিএনপির সর্বাত্মক হরতাল চলছে। ছবি: সংগৃহীত

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর ঘটনায় সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভোলা শহরে কোনো দোকানপাট খুলতে দেখা যায়নি। বন্ধ ছিল যান চলাচলও।

বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করলেও কোথাও সড়ক অবরোধ করতে দেখা যায়নি।

আজ ভোলা জেলা শহরের হরতালের চিত্র ছিল একেবারেই থমথমে। শহরের সদর রোড, খেয়াঘাট সড়ক, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়ক, ইলিশা সড়ক, মুসলিম পাড়া সড়কসহ শহরের অন্যান্য সড়কে গাড়ি চলতে দেখা যায়নি। তবে শহরের বাইরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার গাড়ি চলাচল অব্যাহত ছিল।

এদিকে, জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মরদেহ বেলা ১১টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে ভোলায় নিয়ে আসা হবে। বিকেলে ভোলার আলতাজের রহমান কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App