ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা নিহত
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ১১:৫৪ এএম
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে ফখরুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ছিলেন।
আজ শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাইপাড়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে রাজধানীর ওয়ারীতে থাকতেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপকের দায়িত্ব ছিলেন। তবে বর্তমানে অবসরে ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
