×

জাতীয়

সাক্ষ্য দিতে এসে ফিরে গেলেন সোহেল চৌধুরীর ভাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৪:২১ পিএম

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে ফিরে গেছেন বাদী ও নিহতের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী।

আজ সোমবার (২২ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেনের আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। সে অনুযায়ী সাক্ষ্য দিতে তৌহিদুল ইসলাম চৌধুরী আদালতে হাজির হন। তবে আসামিপক্ষের আইনজীবীরা এদিন মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের সময় শেষ হয়ে গেছে মর্মে একটি আবেদন করে। তাই মামলাটি দায়রা আদালতে ফেরত পাঠানোর প্রার্থনা করেন। তাই এদিন সাক্ষ্যগ্রহণ হয়নি।

আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ জানান, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ১০(৪) ধারা মোতাবেক দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার বিচারের সময় শেষ। আইন অনুযায়ী মামলাটি আর উক্ত আদালতে চলতে পারে না। তাই আমরা মামলাটি দায়রা আদালতে ফেরত পাঠানোর আবেদন করি। আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৪ আগস্ট দিন রেখেছেন। যে কারণে আজ এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি।

১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সোহেল চৌধুরী। ওই ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা করেন। নেশার জগতের অপরাধীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে সোহেল চৌধুরী খুন হন বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। জানা যায়, সোহেল চৌধুরী ভালোবেসে ওই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতিকে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পর সম্পর্কে ফাটল ধরলে মানসিকভাবে ভেঙে পড়ে নেশার জগতে জড়িয়ে পড়েন সোহেল। সেই জগতের অপরাধীদের সঙ্গে দ্বন্দ্বের জেরেই খুন হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App