×

জাতীয়

২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১০:৩০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে এটিই সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড। বর্তমানে সারা দেশে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫১৬ জন ডেঙ্গু রোগী। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ১৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ১০৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার বাইরের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বাকি ৪৬ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫১৬ জন। তাদের মধ্যে ৪৩০ জন ঢাকায় ও ৮৬ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৭৭২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ২৩৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App