×

জাতীয়

খালেদার জামিনের মেয়াদ বাড়াতে আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৫ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে তার পরিবার।

রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। এতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের অনুমতির অনুরোধ করেন তিনি।

দুপুরে ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি বলেন, ম্যাডামের মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনটি ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই চিঠি পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজয় কান্তি সরকার ও একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এর আগে গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, আবেদন পাওয়ার অপেক্ষায় আছি আমরা। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App