×

জাতীয়

গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথভাবে কাজ করবে সিআইডি-বিএফআইইউ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৫ পিএম

গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথভাবে কাজ করবে সিআইডি-বিএফআইইউ

বুধবার রাজধানীর মালিবাগে সিআইডি ও বিএফআইই এর মতবিনিময় সভা। ছবি: ভোরের কাগজ

জাতীয় স্বার্থে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিআইডির সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বুধবার (২৮ সেপ্টম্বর) রাজধানী মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এ দুটি সংস্থার মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, অতিরিক্ত পরিচালক মাসুদ রানা ও সিআইডি প্রধান মোহাম্মদ আলী ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সিআইডি থেকে মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সময়ে ডলারের মূল্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ন্ত্রণ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও মানি লন্ডারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিএফআইইউ ও সিআইডি'র মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অবৈধভাবে বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো, দেশ থেকে হুন্ডি বা অবৈধ উপায়ে অর্থ পাচার রোধ ও মানিলন্ডারিং মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন ধরনের তথ্য দ্রুত আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়। এছাড়াও অবৈধ মানি এক্সচেঞ্জার প্রতিষ্ঠান ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিরুদ্ধে অভিযান চলমান রাখা এবং জাতীয় স্বার্থে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাটে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাটে তারেক রহমান

‘না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে’

‘না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App