×

জাতীয়

চুয়াডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যা, আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৩ পিএম

চুয়াডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যা, আটক ৪

আটককৃত চার আসামি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় বৃদ্ধ দম্পতি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের কাছ থেকে হত্যা কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত আসামিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর মাঝেরপাড়ার বজলুল রহমানের ছেলে শাহাবুল হক (২৪), একই এলাকার শেষ পাড়ার পিন্টু রহমানের ছেলে রাজীব হোসেন (২৫), মাঝের পাড়ার মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলী (২৩) ও স্কুল পাড়ার তাজ উদ্দিনের ছেলে শাকিল হোসেন (২১)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল নয়টার সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিষয়টি জানান চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।

পুলিশ সুপার বলেন, আলমডাঙ্গা পৌর শহরের পুরাতন বাজারে বসত ঘর থেকে গত ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় হাত-মুখ বাঁধা অবস্থায় ষাটোর্ধ্ব নজির উদ্দিন ও ফরিদা খাতুন দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নজির উদ্দিনকে শৌচাগারের ভেতরে হাত-মুখ বেঁধে শ্বাসরোধ ও গলায় ধারালো অস্ত্রের আঘাতে এবং তার স্ত্রী ফরিদা খাতুনকে শোবার ঘরের মেঝেতে ফেলে গলায় ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু নিশ্চিত করে বাড়ির বাইরে থেকে দরজায় তালা দিয়ে পালিয়ে যায় অজ্ঞাতরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আট দফা দাবিতে উত্তাল বরিশাল বিসিক শিল্পনগরী, সড়ক অবরোধ করে বিক্ষোভ

আট দফা দাবিতে উত্তাল বরিশাল বিসিক শিল্পনগরী, সড়ক অবরোধ করে বিক্ষোভ

পর্নো তারকা থেকে এখন কলম্বিয়ার সিনেটর

পর্নো তারকা থেকে এখন কলম্বিয়ার সিনেটর

‘হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো’

‘হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো’

ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, বরখাস্ত হচ্ছেন সাদেকা

জুলাইবিরোধী অবস্থান ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, বরখাস্ত হচ্ছেন সাদেকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App