×

জাতীয়

‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৭ পিএম

‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

ফাইল ছবি

‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে ঢাকার আদালতে করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে বাদী বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা মামলা প্রত্যাহারের আবেদন করলে তা গ্রহণ করা হয়।

এরআগে, মামলা নিয়ে আপোষ-মীমাংসা হয়েছে জানিয়ে গত ২৮ আগস্ট প্রত্যাহারের আবেদন করেন নারগিস সুলতানা। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি পারভেজ সুমন এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৯ জুলাই ‘হাওয়া’ সিনেমাটি মুক্তি পায়। মুক্তির পর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউতে জানা যায়, এ সিনেমায় একটি শালিক পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

এ অভিযোগে গত ১৭ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএস) আদালতে হাওয়া সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনকে আসামি করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App