×

জাতীয়

গাইবান্ধার ভোট বন্ধের কারণ স্পষ্ট নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৪:৫৫ পিএম

গাইবান্ধার ভোট বন্ধের কারণ স্পষ্ট নয়

ওবায়দুল কাদের। ফাইল ছবি

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপ-নির্বাচনে ঠিক কী কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে, তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ঢাকা নগর পরিবহনের ২২ ও ২৬নং রুটে নগর পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সেখানে (গাইবান্ধায়) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। প্রিসাইডিং অফিসারদের ভাষ্যমতে, সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। আমরা আশা করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সিইসি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা বিএনপির মামার বাড়ির আবদার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যে নেতা রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছেন, তাকে দেশে ফেরানোর জন্য এত তাড়া কিসের? আগে তার মুচলেকা প্রত্যাহার করুক, তারপর দেখা যাবে।’

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ ঘোষণা দিয়ে বিভাগীয় সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে। বিএনপি ঘোষণা দিয়ে, ঢাকঢোল পিটিয়ে এক লাখের মতো লোক জমায়েত করতে পেরেছে।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘রাজপথে ফয়সালা হবে, সে লক্ষ্যে আন্দোলন করছেন, ভালো কথা। তবে আবারও লাঠিসোঁটা ও আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App