×

জাতীয়

বাঁশে পতাকা বেঁধে সমাবেশস্থলে বিএনপির কর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০২:০৮ পিএম

বাঁশে পতাকা বেঁধে সমাবেশস্থলে বিএনপির কর্মীরা

বাঁশের মাথায় জাতীয় পতাকা বেঁধে ময়মনসিংহের সমাবেশে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা

ময়মনসিংহের বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র বাঁশের মাথায় জাতীয় পতাকা বেধে সমাবেশ যোগ দিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। হামলা হলেই প্রতিরোধ করবেন বলে বাঁশ নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন, এমনটাই জানিয়েছেন তারা।

শনিবার (১৫ অক্টোবর) নগরীর চরপাড়া এলাকায় অবস্থান করে এ ধরনের বেশ কয়েকটি মিছিল দেখা গেছে।

মিছিলে থাকা কর্মীদের দাবি, বিএনপির কর্মসূচিকে ঘিরে নিয়ে সরকারি দলের নেতাকর্মীরা উসকানি দিচ্ছে। নিজেদের রক্ষার জন্য বাঁশ নিয়ে সমাবেশে এসেছেন তারা।

দুপুরের পর সমাবেশ শুরু হওয়ার কথা থকালেও রাত থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

দুপুরে সমাবেশস্থল মাসকান্দার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ পূর্ণ হয়ে উঠে বিএনপি নেতাকর্মীদের মিছিলে মিছিলে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে নগরী ঘুরে দুপুর পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান দেখা যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, বাঁশের লাঠি নিয়ে সমাবেশে যোগ দিতে নিষেধ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে ছয় শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে শনিবার বিভাগীয় গণসমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

শাহরুখের ‘কিং’ আসছে ডিসেম্বরেই

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?

নেশার টাকার জন্য মেয়েকে বিক্রির চেষ্টা, অতঃপর

নেশার টাকার জন্য মেয়েকে বিক্রির চেষ্টা, অতঃপর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App