×

জাতীয়

অবসরে পাঠানোর বিষয়ে মুখ খুললেন তথ্য সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৭:২০ পিএম

অবসরে পাঠানোর বিষয়ে মুখ খুললেন তথ্য সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন

মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে মুখ খুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনোদিন নীতি-নৈতিকতার বাইরে কোনো কাজ করিনি। যতদিন বেঁচে আছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বেঁচে থাকবো।

সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাকে অবসরে পাঠানোর কারণ জানি না। তবে সরকার চাইলে যেকোনো সময় যে কাউকে অবসরে পাঠাতে পারেন। জীবনে কখনও নীতি-নৈতিকতার সঙ্গে আপস করিনি। আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত আছি।

মকবুল হোসেন আরও বলেন, সৃষ্টিকর্তার একটা পরিকল্পনা থাকে। আমরা যারা ধর্মে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি, তারা মানি- আমার হয়তো এই পর্যন্তই প্ল্যানিং ছিল। এই পর্যন্তই রিজিক ছিল।

প্রসঙ্গত, রবিবার তথ্যসচিব মকবুল হোসেনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তাকে অবসরে পাঠানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে (৫৫১৪) সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

শাপলা চত্বরে হত্যাকাণ্ড হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা

ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলার পর ৩ লাখ টাকা জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App