×

জাতীয়

জননিরাপত্তা, শিল্প ও তথ্য সচিব পদে নতুন মুখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৫:২১ পিএম

জননিরাপত্তা, শিল্প ও তথ্য সচিব পদে নতুন মুখ

ফাইল ছবি

জননিরাপত্তা, শিল্প ও তথ্য সচিব পদে নতুন মুখ

যথাক্রমে- জাকিয়া সুলতানা, হুমায়ুন কবীর খোন্দকার, মো. আমিনুল ইসলাম খান, ফরিদ আহাম্মদ, মো. আনিছুর রহমান মিঞা, মো. জাহাংগীর আলম

নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ে সচিব পদে ব্যাপক রদবদল করেছে সরকার। ‍বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞাপনে নতুন সচিব নিয়োগের কথা জানানো হয়েছে।

এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে। জাতীয় নির্বাচনের বছরখানেক আগে গুরুত্বপূর্ণ এই পদে পরিবর্তন আনা হলো। ইসির বর্তমান সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্পসচিব হিসেবে বদলি করা হয়েছে। আর শিল্পসচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার সচিব করা হয়েছে। সম্প্রতি তথ্যসচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তখন থেকে পদটি শূন্য ছিল। এদিকে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান। পুলিশ জননিরাপত্তা বিভাগের অধীন। এই বিভাগের সচিবও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। নির্বাচনের আগে এই পদে পরিবর্তন আনা হলো। আমিনুল ইসলাম খান জননিরাপত্তা বিভাগের বিদায়ী জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।প্রাথমিক ও গণশিক্ষা সচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ। তাকে পদোন্নতি দিয়ে এই পদে পদায়ন করা হয়েছে। এ ছাড়া সচিব পদে পদোন্নতি পাওয়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞাকে আগের পদেই রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের জ্যেষ্ঠ সচিব করা হয়েছে। এ বছর মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের মেয়াদ শেষ হওয়ার কথা আছে। ফলে এসব গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ আসছে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App