×

জাতীয়

বিএনপির সমাবেশে যোগ দিতে কলা-চিড়া নিয়ে রংপুরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২, ১০:২৭ পিএম

বিএনপির সমাবেশে যোগ দিতে কলা-চিড়া নিয়ে রংপুরে

কলা-চিড়া নিয়ে রংপুরে বিএনপির সমাবেশের পথে শরিফুল। ছবি: সংগৃহীত

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।

এদিকে, গণসমাবেশের আগের দিন পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে শুক্রবার ভোর ছয়টা থেকে ঠাকুরগাঁও-রংপুর সড়কে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবুও বিএনপি নেতাকর্মীরা থেমে যাননি। যে যেভাবে পারছেন, রংপুরে সমাবেশে যোগদানের জন্য বাড়ি ছাড়ছেন। তাদের মধ্যে অন্যতম ঠাকুরগাঁও সদরের বেগুরবাড়ী এলাকার শরিফুল ইসলাম। সঙ্গীসহ বাইসাইকেলে রংপুরের উদ্দেশ্যে বের হয়েছেন তিনি। সঙ্গে নিয়েছেন বাড়ির কলা ও চিড়া।

এ প্রসঙ্গে শরিফুল বলেন, ইচ্ছে ছিলো রংপুরে বাসযোগে বিএনপির গণসমাবেশে যাবো। কিন্তু তা আর হলো না পরিবহন ধর্মঘটের কারণে। সে কারণে সাইকেল নিয়ে রাওনা হয়েছি। পথে ক্ষুধা নিবারণের জন্য বাড়ির কলা-চিড়া সঙ্গে নিয়েছি।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকাতে রংপুরের সব রাস্তায় বাস বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আশেপাশের অনেক জেলাতেও বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে বাস না পেলেও সাইকেল, অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান কিংবা প্রয়োজনে পায়ে হেঁটেই বিএনপির নেতাকর্মীরা রংপুর পৌঁছাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App