×

জাতীয়

শাহজালালে ১ কেজি স্বর্ণ ও আইফোনসহ গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

শাহজালালে ১ কেজি স্বর্ণ ও আইফোনসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত আসামি

শাহজালালে ১ কেজি স্বর্ণ ও আইফোনসহ গ্রেপ্তার ১
শাহজালালে ১ কেজি স্বর্ণ ও আইফোনসহ গ্রেপ্তার ১

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণ ও দুটি আইফোনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হোসাইন মাহমুদ।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোয়েন্দা দল। এসময় তার কাছ থেকে তিনটি ল্যাপটপও জব্দ করা হয়েছে।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে আটকের পর তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার (৬৯৬ গ্রাম), ২৯৬ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার, তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন জব্দ করা হয়।

পরে কাস্টমস আইনে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা (নম্বর-৪) দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App