×

জাতীয়

আকাশে ডানা মেলল এয়ার অ্যাস্ট্রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৬:৩৯ পিএম

আকাশে ডানা মেলল এয়ার অ্যাস্ট্রা

ছবি: ভোরের কাগজ

আকাশে ডানা মেলল এয়ার অ্যাস্ট্রা

ছবি: ভোরের কাগজ

আকাশে ডানা মেলল এয়ার অ্যাস্ট্রা

ছবি: ভোরের কাগজ

গত দুবছরে করোনা মহামারীতে বড় অংকের ক্ষতি গুনতে হয়েছে দেশের বেসরকারি এভিয়েশন খাতকে। তার উপর দফায় দফায় বাড়ছে জেট ফুয়েলের দাম, এয়ারক্রাফটের যন্ত্রাংশ আমদানিতে উচ্চ করসহ পৃথিবীর এভিয়েশন খাত যখন কঠিন পরিস্থিতির মুখে, এমন সময়ে দেশের আকাশে ডানা মেলার মধ্য দিয়ে এক দুঃসাহসী যাত্রা করল বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে দেশের আকাশে ডানা মেলার মধ্য দিয়ে নতুন এয়ারলাইন্সটি তাদের বাণিজ্যিক ফ্লাইট শুরু করল এবং আকাশপথে তাদের যাত্রার নতুন দ্বার উন্মোচন হলো। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় ৭০ জন যাত্রী নিয়ে এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে উড়াল দেন ক্যাপ্টেন খালিদ সাইফুল্লাহ।

[caption id="attachment_385277" align="alignnone" width="1433"] ছবি: ভোরের কাগজ[/caption]

এয়ার অ্যাস্ট্রার হেড অব গ্রাউন্ড (অপারেশন অ্যান্ড ডিজিআর) কে এম জাফর উজ্জামান গণমাধ্যমকে বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আজ মোট ৩টি ফ্লাইট কক্সবাজারে এবং ২টি ফ্লাইট চট্টগ্রামে পরিচালিত হবে। এয়ার অ্যাস্ট্রার এই এয়ারক্রাফট ফ্রান্সে নির্মিত। এটিআর ৭২-৬০০ বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট।

এয়ার অ্যাস্ট্রা জানায়, ফ্লাইট পরিচালনার জন্য এয়ার অ্যাস্ট্রার দুটি এটিআর ৭২-৬০০ মডেলের এয়ারক্রাফট দেশে পৌঁছেছে। এগুলোতে মোট আসন সংখ্যা ৭০টি। এ বছর একই মডেলের আরও দুটি এয়ারক্রাফট যুক্ত হবে তাদের বহরে। ২০২৩ সালে আরও ৬টি এয়ারক্রাফট এনে ১০টির বহর তৈরি করবে এয়ার অ্যাস্ট্রা।

দুই এয়ারক্রাফট দিয়ে প্রথমে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে দৈনিক ৩টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। পর্যায়ক্রমে বরিশাল ছাড়া দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে তারা।

[caption id="attachment_385278" align="alignnone" width="1391"] ছবি: ভোরের কাগজ[/caption]

ঢাকা থেকে কক্সবাজারের ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭৯৯ টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রামের ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৯৪ টাকা।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এয়ার অ্যাস্ট্রা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। পাশাপাশি ফ্লাইট সূচি ও টিকিট বিক্রির কার্যক্রম এবং অফিসিয়াল ওয়েবসাইটও উদ্বোধন করেন মন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App