×

জাতীয়

ঢামেকে মকবুলের স্বজনদের সঙ্গে দেখা করলেন ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৫:০২ পিএম

ঢামেকে মকবুলের স্বজনদের সঙ্গে দেখা করলেন ফখরুল

ছবি: সংগৃহীত

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় নিহত মকবুল হোসেনের স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মর্গে গিয়ে মকবুলের মরদেহ দেখেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) যান তিনি।

নিহতের ভাই নূর হোসেন বলেন, মির্জা ফখরুল হাসপাতালে এসে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি মকবুলের স্ত্রী ও কন্যা সন্তানকে সান্ত্বনা দিয়েছেন।

বিএনপি মহাসচিব মকবুলের পরিবারকে আর্থিকসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বলে জানান নূর হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মকবুলকে দেখতে এসেছিলেন বিএনপির মহাসচিব। তিনি নিহতের স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করে কিছু সময় হাসপাতালে থেকে চলে যান।

এর আগে বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান মকবুল হোসেন। আহত হন অনেকে। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। একই সঙ্গে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App