×

জাতীয়

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন

ছবি: সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি নাসিমা বেগমের স্থলাভিষিক্ত হচ্ছেন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কামাল উদ্দিনকে এই দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ অনুযায়ী তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশনে একজন সার্বক্ষণিক সদস্য এবং আরও পাঁচজন অবৈতনিক সদস্যও নিয়োগ দেওয়া হয়েছে।

সার্বক্ষণিক সদস্য হিসেবে আসছেন সাবেক সচিব মো. সেলিম রেজা। আর অবৈতনিক পাঁচ সদস্যা হলেন- সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম, খাগড়াছড়ির চেম্বার অব কমার্সের সভাপতি কংজরী চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. বিশ্বজিৎ চন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাওসার আহমেদ।

জানা গেছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন কামাল উদ্দিন।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১ ডিসেম্বর এক অধ্যাদেশের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়। পরে ২০১০ সালের ১৪ জুলাই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন আইন পাস হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App