×

জাতীয়

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১২:২৩ পিএম

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ

ছবি: সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য দেওয়া হয়েছে।

এতে বলা হয়, লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া কুয়াশা প্রসঙ্গে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

এমপিওভুক্ত শিক্ষকরাও কী নির্বাচনে অংশ নিতে পারবে?

এমপিওভুক্ত শিক্ষকরাও কী নির্বাচনে অংশ নিতে পারবে?

ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার আইনি আবেদন

ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার আইনি আবেদন

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার, তবে স্বামী-স্ত্রীর মতো নয়

স্পিকার ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার, তবে স্বামী-স্ত্রীর মতো নয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App